সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   291 বার পঠিত

নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর সরকারি হাইস্কুল কেন্দ্রে ও নবীনগর মহিলা কলেজ ভেন্যুতে ৪৮টি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেনি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১,২৭৫ জন শিক্ষার্থী নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র সচিব নবীনগর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী জসীম উদ্দিন জানান- পরীক্ষায় মোট ৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২০১১সালে শুরু হওয়া এ পরীক্ষা আজ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এসোসিয়েশনের সমন্বয়কারী আসাদুজ্জামান কল্লোলসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া