রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি

নানান আয়োজনে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। “আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা” শ্লোগানে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুইদিনব্যাপী আনন্দ আয়োজনের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকেই শহরের পূর্ব পাইকপাড়ায় অবস্থিত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বোডিং মাঠ) ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় মাঠে নবীন-প্রবীণদের সম্মিলনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও আবেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক লে. জেনারেল (অবঃ) সাজ্জাদুল হক, আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার এবং আবেশের সাধারণ সম্পাদক জাহিদুল হক।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শন ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল সড়ক, পুরাতন কাচারী পুকুরপাড় ও হালদারপাড়ার রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ, স্কুলের প্রাক্তণ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা, আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র, কৃতি শিক্ষার্থীদের সম্মানাসহ নানা কর্মসূচী রয়েছে।

উল্লেখ্য, ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন দানবীর অন্নদা প্রসাদ রায়।

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, ১৫০ বছর পূর্তিতে অংশ গ্রহণ করার জন্য বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ৩ হাজার ৩শত শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া