অনলাইন ডেস্ক | শুক্রবার, ২০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 128 বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়ি বা ভ্রমণে বের হন। এতে কয়েক দিনের জন্য বাসা-ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে, আর এই সুযোগে চুরি বা দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই নিশ্চিন্তে ছুটি কাটাতে বাসা ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি।
দরজা–জানালা বন্ধ করুন :
বাসা ত্যাগের আগে সব দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না নিশ্চিত করুন। তালা সঠিকভাবে লাগানো হয়েছে কি না একাধিকবার যাচাই করুন। ঈদের সময় চুরি-ডাকাতির ঝুঁকি বেশি থাকে, তাই নিরাপত্তায় কোনো ছাড় নয়।
লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন :
তাড়াহুড়োয় অনেক সময় লাইট, ফ্যান বা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র চালু থেকে যায়। বের হওয়ার আগে প্রতিটি সুইচ এবং কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের প্লাগ বন্ধ আছে কি না নিশ্চিত করুন। এতে অগ্নিকাণ্ডসহ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
গ্যাস চুলা ও লাইন বন্ধ করুন :
গ্যাস সিলিন্ডার বা লাইন সম্পূর্ণ বন্ধ করে বের হোন। বাসায় ফিরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে দিন, যাতে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। পাশাপাশি পানির কলও বন্ধ আছে কি না পরীক্ষা করুন।
পানি জমে আছে কি না দেখুন :
বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না খেয়াল করুন। এতে বাসায় ফেরার পর দুর্গন্ধ বা পোকামাকড়ের ঝামেলা কমবে।
অতিরিক্ত সতর্কতা :
সম্ভব হলে আপনার অনুপস্থিতির বিষয়টি বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে রাখুন। প্রয়োজনে তারা আপনার বাসার খোঁজখবর রাখতে পারবেন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং আনন্দে কাটুক আপনার ঈদ।
Posted ১০:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah