শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটের নিশাত নিহত

আরিফুর রহমান আরিফ :   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটের নিশাত নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গারবেজ ট্রাকের ধাক্কায় নিশাত জান্নাত (১৯) নামে সিলেটের এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়েরগড় এলাকার বাসিন্দা হেলাল আহমদের মেয়ে। তিনি নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন।

স্বজনরা জানান, ঘটনার দিন কাজ শেষে ছোট বোনের জন্য কেক কিনে বাড়ি ফিরছিলেন নিশাত। রাত প্রায় ১২টার দিকে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জরুরি মেডিকেল সার্ভিস (ইএমএস) টিম তাকে মৃত ঘোষণা করে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিউজার্সির একটি কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বাবা হেলাল আহমেদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। ২০১৭ সালে পরিবারসহ অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে যান তারা। তিনি মেয়ের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া