সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়ন-২৫ এর অধীনে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বিজয়নগর উপজেলা এর বিষ্ণপুর এলাকায় সীমান্ত পিলার ২০১৩/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৯৭ বোতল ভারতীয় ইস্কফ এবং ১০ কেজি গাঁজা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকা—বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হবে।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah