রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে ৮ জনকে কারাদণ্ড, সরঞ্জাম জব্দ ও ধ্বংস

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে ৮ জনকে কারাদণ্ড, সরঞ্জাম জব্দ ও ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ডুবাজেল এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৫ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী।

অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নম্বর ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৫ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড (এর মধ্যে একজনকে অতিরিক্ত ২ লাখ টাকা অর্থদণ্ড) এবং অপর একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি সিলিন্ডার এবং ৭টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে ৮৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। নিলামকৃত ডিজেল কৃষকদের কৃষিকাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও অবৈধ কাজে ব্যবহৃত ২টি স্কেভেটর, ৫টি মাটি পরিবহনের ট্রাক্টর এবং ২টি বাল্কহেড ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া