রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়কালীপুর গ্রামের মৃত আব্দুল কাদির শিকদারের ছেলে আবু বক্কর (৪০) এবং ডোমরাকান্দি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে অলি মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবু বক্করের দোচালা টিনের ঘর থেকে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের হেফাজতে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া