সাহাদুল ইসলাম : | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সুহিলপুর বাজার এলাকায় র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমীরপুর গ্রামের সৈয়দ লিংকন (৩৭) এবং সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের ইমরান হোসেন (২৬)।
র্যাব-৯ সিলেট কার্যালয়ের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৬টার দিকে সুহিলপুর বাজার এলাকায় একটি ট্রাকে অভিযান চালানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ সময় দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah