শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার চার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ৪১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   231 বার পঠিত

নাশকতার চার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ৪১

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বিরোধী আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, দাঙ্গা ও নাশকতার চার মামলায় আজ ২৫ জুলাই বহস্পতিবার পর্যন্ত ৪১ জনক গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গত সোমবার থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জাম্মল হকও রয়েছেন।

গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপি-জামায়াতের সমর্থক বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বিরোধী আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, দাঙ্গা ও নাশকতার চারটি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১টি, আশুগঞ্জ থানায় ২টি ও সরাইল থানায় একটি মামলা হয়। এসব মামলায় পুলিশ গত সোমবার ২৫ জন, গত মঙ্গলবার ৭ জন, গত বুধবার ৪ জন ও বৃহস্পতিবার ৭ জনক গ্রেফতার করে।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, গত ৪ দিনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া