বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওনা-নয়নপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

মাওনা-নয়নপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের খান বাড়ি মোড় মধ্যপাড়া এলাকায় মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাওনা খানবাড়া মোড়ের মরনফাদ এলাকায় মাওনা একতা অটো পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরে সড়কটি অত্যন্ত খারাপ অবস্থায় থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হওয়ায় অটোরিকশা ও সিএনজিচালকদের জীবনযাত্রা ও আয়-উপার্জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা জানান, সড়কটি সংস্কারের জন্য তারা বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়ে তারা সড়ক অবরোধ করে রাখেন, যা চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে।

শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত সড়ক সংস্কার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া