আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দারিদ্র্য পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, সেলাই মেশিন ও সাইকেল তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে ও তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করা হবে বলে জানান এমপি বাচ্চু।
সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রান্তিক ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তারা যেন সমাজের মূলধারায় আসতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপকারভোগী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও এমপি বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah