রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, প্রাণ গেল ৫ গরুর

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

কালিয়াকৈরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, প্রাণ গেল ৫ গরুর

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। একই সময় গরুবাহী ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা গেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ও বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের হানিফ ও একই উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর। অপর দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী যাত্রীবোঝাই একটি বাসের পেছনে দ্রুতগতির গরুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচালক আলমগীর ও গরু ব্যবসায়ী হানিফ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা যায়।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, একই দিন দুপুরে একই এলাকায় একটি অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় অটোরিকশাচালক নিহত হন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া