বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আস্ত খাসি’ নয়, ১০ গুণ কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: বরের অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

‘আস্ত খাসি’ নয়, ১০ গুণ কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: বরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ঐতিহ্যবাহী খাবারে ‘খদর’-এ আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় পাল্টা অভিযোগ করেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া। তার দাবি, আস্ত খাসি না থাকার কারণে নয়, পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করায় বিয়ে ভেঙেছে। একই সঙ্গে তাকে হত্যার হুমকি এবং টাকা দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগও করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন জুনায়েদ মিয়া।

ফেসবুক পোস্টে জুনায়েদ মিয়া বলেন, ‘গতকাল থেকে আমার নামে মিথ্যা অভিযোগ চালানো হচ্ছে। টাকা দিয়ে ভুয়া সাংবাদিক ভাড়া করে এসব করানো হচ্ছে। মূলত বিয়ের আসরে বসে খাওয়া-দাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে।’

তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার তা দিতে অস্বীকার করলে এবং কথা কাটাকাটি-তর্কাতর্কি শুরু হলে তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়। পরে আমাদের সব লাগেজ, যা আমরা তাদের মেয়ের জন্য নিয়ে গেছিলাম সেটা ফেরত পাঠায়। মেয়ের সঙ্গে আমাকে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং সে যাতে যোগাযোগ করতে না পারে, সেভাবেই তার বাবা তাকে শাসিয়েছে।’

জুনায়েদ মিয়ার দাবি, রাতে কনেপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে বিয়ে করতে বললেও তিনি রাজি হননি। এরপর তাকে ‘জ-বা-ই’ করে ফেলার হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ‘তার পর তারা রাত থেকে টাকা দিয়ে ভাড়া করা সাংবাদিক দিয়ে নিজ খুশি মতো ভুয়া পোস্ট করিয়ে আমার সম্মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

পোস্টের শেষ দিকে জুনায়েদ মিয়া বলেন, ‘আপনারা এগুলাতে বিচলিত হবেন না সেই আশা করছি। ধন্যবাদ।’

তবে জুনায়েদ মিয়ার এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ে না করেই অনুষ্ঠান থেকে চলে যান বর জুনায়েদ মিয়া। কনেপক্ষের অভিযোগ ছিল, বিয়ের ঐতিহ্যবাহী খাবার ‘খদর’-এ আস্ত খাসি না থাকায় বর বিয়ে না করে চলে যান।

Facebook Comments Box

Posted ৯:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া