বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদের নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুলাইদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন কাদেরকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৮ হাজার পিস বলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন ধরে কাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া