সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাসিরনগর উপজেলা শাখার পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্রের ৮(খ.৫) ও ১১(খ) ধারা মোতাবেক পূর্ববর্তী কমিটি বাতিল করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি আদেশ চন্দ্র দেব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক (দুলাল) স্বাক্ষরিত আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা স্বপন রায়কে আহ্বায়ক এবং মিহির কুমার দেবকে সদস্য সচিব করা হয়েছে।
Posted ১:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah