শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   200 বার পঠিত

ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আলোচনা সভা

দেশের ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্তান্ত। অবহলোয় এক সময় তা লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে গড়ায়। চিকিৎসায় রোগের জটিলতা কমানো যায়, তবে ভাইরাস নির্মূল করা যায় না। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী। চিকিৎসা নিতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। দেশে প্রায় ১৫ হাজার মানুষ এইডসে আক্রান্ত। তাদের দিকে যে নজর দেয়া হচ্ছে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্তান্ত ৭০ লাখ মানুষের দিকে সেই নজর দেয়া হচ্ছে না।

আজ ২৮ জুলাই রবিবার কুমিল্লায় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই তথ্য জানান। এই উপলক্ষে নগরীর ঝাউতলায় কুমিল্লা লিভার ক্লাবের সামনে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস স্কিনিং টেস্ট, কেক কাটা, সীমিত পরিসরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এই আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। বক্তব্য রাখেন কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফরহাদ আবেদীন। সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী দিলনাশি মোহসেন ও রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি মাজহারুল হক মিয়াজী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া