আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 160 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুনের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চার উপসহকারী কৃষি কর্মকর্তা—মো. আয়নাল হক, মো. মুঞ্জুরুল আলম, আইরিন আক্তার ও স্মৃতি সরকারকেও বিদায় জানানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
বক্তারা বলেন, কৃষকের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ কাপাসিয়ার কৃষকদের আধুনিক ও মানসম্মত কৃষিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah