সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের হাশেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫), একই গ্রামের নাসিমা বেগম ও তাঁর ছেলে আসাদুল (১৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মেদি আশুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ফিরোজা বেগম নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত আসাদুলের মা নাসিমা বেগম ও অপর এক অজ্ঞাতপরিচয় পুরুষকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। পরে অপর দুইজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে নাসিমা বেগম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া