শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকের সহকারী আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কড্ডা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সৈকত নিহত হন। আহত হন চালকের সহকারী।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে।

কোনাবাড়ী থানার এএসআই আব্বাস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত হেলপারের নাম জানা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া