শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   252 বার পঠিত

সরাইলে অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। গতকাল ২৯ জুলাই সোমবার বিকেলে উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কালিকচ্ছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিত (১১) উপজেলার কালিকচ্ছ গ্রামের মীর হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি সোহাগ রানা জানান, বিকেলে উপজেলার কালিকচ্ছ এলাকায় বাড়ির সামনে রাস্তার উপর থেকে ফুটবল আনতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মুহিত আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া