রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রাণ ফিরল গাজীপুরের শিল্পাঞ্চলে, কারখানায় ফিরলেন শ্রমিকরা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

অবশেষে প্রাণ ফিরল গাজীপুরের শিল্পাঞ্চলে, কারখানায় ফিরলেন শ্রমিকরা

কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা অনেক কারখানা খুলে দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই দলে দলে শ্রমিক কর্মস্থলে ফিরেছেন। স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রবিবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নতুন করে শ্রমিক অসন্তোষের ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছেন ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তবে কাজ বন্ধ রেখে আন্দোলন, ভাঙচুর কিংবা সড়ক অবরোধ চান না তারা। নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে চান।

শ্রমিক আসমা আক্তার বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চলছে। আমরা অনেকেই আতঙ্কিত ছিলাম। আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আমরা ভাঙচুর ও সড়ক অবরোধ চাই না। নিয়মিত কাজ করতে চাই। সরকার যেহেতু বেতন বাড়ানোর কথা বলেছে, তাই আমরা আশাবাদী।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, ‘কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি, তারা কাজে ফিরে আনন্দিত। তারপরও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।’

শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানা খুলে দেওয়া এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে শিল্পকারখানাগুলোর উৎপাদন কার্যক্রম দ্রুত পুরোপুরি স্বাভাবিক হবে।

Facebook Comments Box

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া