শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   250 বার পঠিত

সরাইলে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে স্ত্রীর পরকীয়ার জেরে আব্দুল হাকিম (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আজ ৩১ জুলাই বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাও উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিমের স্ত্রী বাড়ির পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সাথে পরকীয়া করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারে কলহ লেগে ছিল। এর জের ধরে আব্দুল হাকিম বুধবার মাছ মারার বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. স. ম. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া