নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 203 বার পঠিত
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এবং স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয়কারী এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূইয়া, মাইটিভি জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান, সাংবাদিক মোহাম্মদ আরজু, সাকমিড এর প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জিবু উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah