শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের কারাবাস নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে হট্টগোল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   182 বার পঠিত

ইমরানের কারাবাস নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে হট্টগোল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে ব্যাপক বিতণ্ডা হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবি, কারাগারে তাদের নেতাকে সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে না। তবে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যরা এ দাবি নাকচ করে বলেন, কারাগারে ইমরান ‘পাঁচ তারকা হোটেলের’ মতো সুবিধা পাচ্ছেন।

জাতীয় পরিষদে গতকাল ৩০ আগস্ট শুক্রবার এ ঘটনা ঘটে। অধিবেশনে বিরোধী সদস্য ওমর আইয়ুব খান বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তাঁর পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের কারাগারের বাইরে হেনস্তার শিকার হতে হচ্ছে। তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এরপর পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সদস্য হানিফ আব্বাসি তাঁদের বক্তব্যে বলেন, পিটিআই সরকারের আমলে তাঁরা ব্যাপক দমন–পীড়নের শিকার হয়েছিলেন। বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান যে নির্দোষ, তা তাঁকে আদালতে প্রমাণ করতে হবে। গণমাধ্যমের সামনে ‘কান্নাকাটি’ করলে চলবে না।

মন্ত্রী আহসান ইকবাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ পিএমএল–এনের প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন। তাঁরা যে নির্দোষ, তা আদালতে প্রমাণ করতে পেরেছেন। কারাগারে ইমরানের সুযোগ–সুবিধা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি পাঁচ তারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায়, কারাগারে ইমরানের জন্য সেসব সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসব বক্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়া শুরু করেন। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানে পরিষদে হট্টগোল শুরু হয়। স্পিকার আয়াজ সাদিক বাধ্য হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। শুক্রবারের অধিবেশনে ১৮টি বিষয়ে আলোচনা কথা ছিল। হট্টগোলের কারণে সে আলোচনাও সম্ভব হয়নি। শুধু প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তা–ও আধা ঘণ্টা স্থগিত ছিল।

এদিকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নড়বড়ে অবস্থায় রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে দেশটিতে ‘সংকীর্ণতা’ দেখা দেওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান। শুক্রবার আদালতের এক শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া