শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলায় ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   256 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলায় ৪ যাত্রী নিহত

ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

আজ ৩ সেপ্টেম্বর সোমবার (স্থানীয় ) সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল।

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে।

সিএনএন জানায়, গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়।

ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(140 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া