শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে কালা-ই-বখতিয়ার এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় ছয় জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার হামলার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে কাবুলের এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, হামলাকারী তার নিজের দেহে সংযুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই ছয় জন প্রাণ হারান এবং ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এই ধরনের হামলার জন্য দায়ী। তবে হামলার এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সহিংসতা বেড়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য আক্রমণের ঘটনা ঘটছে।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া