শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকেএসএফ পরিচালনা পর্ষদ এর সদস্য হলেন ড. মো. তৌফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   263 বার পঠিত

পিকেএসএফ পরিচালনা পর্ষদ এর সদস্য হলেন ড. মো. তৌফিকুল ইসলাম

অর্থ মন্ত্রণালয়ের অধীনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদে সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির অধ্যাপক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড. মো. তৌফিকুল ইসলাম (মিথিল)।

গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা শাখা-১ সহকারি সচিব মুহাম্মদ আমিন শরীফ স্বাক্ষরিত পত্রে রাষ্ট্রপতি আদেশ ক্রমে পরবর্তী ৩ বছরের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদে সদস্য হিসাবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

সদ্য নিয়োগ পাওয়া পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদে সদস্য ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড. মো. তৌফিকুল ইসলাম এর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে শহরের প্রাণকেন্দ্র ফুলবাড়িয়ায়। স্কুল জীবন শুরু হয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে জাপান সরকারের বৃত্তি নিয়ে পাড়ি জামান জাপানে। সেখানে পিএইচডি শেষ করে আমেরিকাতে, তারপর শিক্ষকতা শুরু করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (অওটই) তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। পি কে এস এফ পরিচালনা পর্ষদ এর সদস্য পদে নিয়োগ পাওয়া নিয়ে ড. মো. তৌফিকুল ইসলাম জানান, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে সবার স্থান থেকে কাজ করতে হবে। আমি একটি কাজের দায়িত্ব পেয়েছি। সবার সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া