শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার-ট্রাক সংঘর্ষে প্রাণহানি ৪৮

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   191 বার পঠিত

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার-ট্রাক সংঘর্ষে প্রাণহানি ৪৮

নাইজেরিয়ার মধ্যাঞ্চল নাইজার রাজ্যে জ্বালানি বহনকারী ট্যাংকারের সাথে ট্রাকের সংঘর্ষ ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়ার সময় ট্যাংকারের সাথে এ দুর্ঘটনা ঘটে। সূত্র : বিবিসি

দুর্ঘটনায় মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলের কাছে গণকবরে তাদের কবর দেওয়া হয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে- দুর্ঘটনা কবলিত ট্রাকে যাত্রী ও পশু ছিল। এতে অন্তত ৫০টি গবাদিপশু মারা গেছে।

এ ঘটনায় নাইজারের গভর্ণর মোহাম্মদ উমায়ু বাগো চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া