শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে

সরকারি আইনী সহায়তা বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

সরকারি আইনী সহায়তা বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানী

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক গণশুনানী সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।

নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদের সভাপতিত্বে এতে উত্তর ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব ও সুফল সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করেন।

গরিব দুঃখী ও অসহায় মানুষ কিভাবে আইনি সহায়তা ও আইনি পরামর্শ পাবে সে সম্পর্কে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতার বিভিন্ন আইনি সহায়তা বিষয়ক প্রশ্নের উত্তর দেন।

জাতীয় হেল্প লাইন নম্বরে (১৬৪৩০) টোল-ফি ছাড়া ফোন করে সরকারি আইনগত সহায়তা বিষয়ে ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একজন নাগরিক জানতে পারবেন বলেও জানানো হয়। এছাড়াও সহজে বোধগম্য হওয়ার জন্য আইনি সহায়তা বিষয়ক নাটিকা “প্রমাণিত ও অপ্রমাণিত আইনের সহজপাঠ” প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া