শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিউইয়র্ক যাচ্ছেন ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   200 বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিউইয়র্ক যাচ্ছেন ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বৃহস্পতিবার সকালে তাঁর দপ্তরে এ তথ্য জানান।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেট এর আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এজন্য ম্যানহাটনের ম্যারিয়ট মাকুইস হোটেলের ৬০০ লোকের আসন বিশিষ্ট বল রুম ভাড়া করা হয়েছিলো। মূলত: বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের পক্ষ থেকেই এই আয়োজন চলছিলো বলে সংশ্লিস্ট সূত্রে জানা যায়।

কিন্তু ড. ইউনূসের অনাগ্রহের কারণেই তা বাতিল করা হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। তাছাড়া ড. ইউনূসের নিউইয়র্ক আগমনের দিন-তারিখও পিছিয়ে গেছে। আগে বলা হয়েছিলো ২২ সেপ্টেম্বর রোববার তিনি নিউইয়র্ক আসবেন। নতুন সিডিউল মোতাবেক তার নিউইয়র্ক আগমনের তারিখ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার।

ঢাকার দায়িত্বশীল সূত্র জানায়, এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ঢাকায় বিতর্কিত নানা ম্যাসেজ যাওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবর্ধনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশের পাশাপাশি জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে ঢাকা থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সময়ের স্বল্পতার কারণে তা বাতিল করা হচ্ছে।

সূত্র মতে, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ত্যাগের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার দেশের মৌলিক সংস্কার কর্মকান্ড নিয়ে ব্যস্ত। এরই মধ্যে জাতিসংঘের অধিবেশনে যোগদান দেশের জন্য বড় একটি বিষয়। পাশাপাশি দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের প্রশাসনিক বিন্যাস বহাল থাকায় কোন কোন মহল থেকে ‘স্যাবোটাজ’, অবিশ্বাস, নিরাপত্তাহীনতা প্রভৃতি বিষয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের গোচরীভূত হয়েছে। অপরদিকে কনস্যুলেট আর মিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানেচ্ছু প্রবাসীদের নামের বহরে একদিকে কনস্যুলেট যেমন বিব্রত তেমনী কে কোন মতের বা পথের, বা কোন রাজনৈতিক দলের সমর্থক তা নিয়েও কনস্যুলেট বিব্রত।

ড. ইউনূসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য হাজারোধিক প্রবাসীর নামের লিস্ট বিভিন্ন মাধ্যমে কনস্যুলেটে জমা পড়েছে বলে সংশ্লিস্ট একটি সূত্রে জানা গেছে। এরমধ্যে একজনের নাম একাধিকবার রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, সকল সহযোগী অংগ সংগঠন সহ আরো অনেক সংগঠন ‘নিউইয়র্কে ড. ইউনূস অবাঞ্ছিত আর প্রতিবাদ সমাবেশ’ কর্মসূচিতে বিব্রতকর কারণ হিসেবেও দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া