সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতীকী কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   206 বার পঠিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতীকী কর্মবিরতি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ শাখার প্রয়োজনে এই প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বুকে লাল ব্যাচ ধারণ করে।

কর্মসূচি থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।

এসময় আন্দোলনকারিরা জানান, দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক। তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাবো।
কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব রাখী আকতার, সদস্য লায়লা আরজুমান ছবি, রেবেকা খাতুন, সাহিদা খানম, রওশন আরা, রায়হানা বেগম, শিল্পী রায়, হনুফা আক্তার, যুবাইয়া সুলতানা, রুমা আকতার, ইব্রাহিম হোসেনসহ সাত শতাধিক নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া