অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত
আগামী পহেলা নভেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপনে কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে গতকাল ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী পরামর্শ সভায় কর্মসূচির বিভিন্ন দিক উল্লেখ করে অভিমত প্রকাশ করেন উপদেষ্টা এবং বিগত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর পিতা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বাবুল, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শেখ জাহাঙ্গীর, সহ-সভাপতি সাংবাদিক মো. আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক আলী হায়দার তুষার, বশির আহমদ, হারুন অর রশিদ, সমবায় মার্কেট পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রকিব প্রমুখ।
পরে নেতৃবৃন্দ সাবেক প্রতিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব অ্যাড. হারুন আর রশিদ এর বাসভবনে যেয়ে উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah