নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 230 বার পঠিত
আগামী শনিবার সন্ধ্যা ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংকুর এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৪ গুণীকে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: জাবেদুর রহমান, লেখক গবেষক ও কবি শাহ মোহাম্মদ সানাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন, জেলা রেজিষ্ট্রার (অব.) সরকার লুৎফুল কবীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সঙ্গীত শিল্পী (চ্যানেল আই সেরা কণ্ঠ) সৈয়দ আশিকুর রহমান আশিক, কবি দেওয়ান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি আনিছুল হক রিপন। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah