মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখা আলোচনা সভা

হাকিকুল ইসলাম খোকন   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখা আলোচনা সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক আলোচনা সভা ২১ অক্টোবর সোমবার সন্ধ্যা সাডে ৬টায় নিউইর্য়কের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনের আহবায়ক এনামুল হায়দার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের, জুলাই – আগষ্টে ছাত্র -জনতার গণআণ্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ‍্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এডভোকেট মুজিবুর রহমান, নজরুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের ডাঃ মুজিবুল হক, বুয়েটের জাহাঙ্গীর মোহাম্মদ সেলিম, যুক্তরাষ্ট্র জেএসডি”র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম,যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন স্বপন,তছলিম উদ্দিন খান, আরজু হাজারী, মোহাম্মদ রফিক উল‍্যাহ, ফরিদ উদ্দিন রতন, সদস্য গাজী আযম বাদল, সাংবাদিক আশিকুল ইসলাম প্রমুখ।

সভায় জাতীয় মীমাংসীত বিষয়গুলো নিয়ে অহেতুক বিভাজন সৃষ্টি না করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

সভায় যথাযথভাবে দলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাবেক ছাত্রনেতা ডাঃ মুজিবুল হককে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।

পরিশেষে দলের সদস্য গাজী আযম বাদল উপস্থিত সকল নেতৃবৃন্দকে নৈশভোজে আপ‍্যায়িত করেন।

আলোচনা সভার সভাপতি যুক্তরাষ্ট্র জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকলের উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করী হয় ।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(692 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া