অনলাইন ডেস্ক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 81 বার পঠিত
বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হেস্পেরিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে গাই কাপুলনিক ও তার যাত্রী ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা নিহত হন। দুর্ঘটনায় কাপুলনিকই বিমানটির পাইলট ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি হেস্পেরিয়ার একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজের ভেতর দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
গাই কাপুলনিক ছিলেন ইসরায়েলি অভিনেতা। ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ২০১২ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘রুম ৫১৪’ সিনেমায়ও অভিনয় করেছিলেন এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি কাপুলনিক ছিলেন প্রশিক্ষিত পাইলট ও সার্টিফায়েড ফ্লাইট ইনস্ট্রাক্টর। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই অভিনেতা উড়োজাহাজ চালনার প্রশিক্ষণও দিতেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সাবেক সদস্য হিসেবেও কাপুলনিকের পরিচিতি ছিল।
তার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন, সহকর্মী ও ভক্তরা। ৪৬ বছর বয়সে জীবনের এমন মর্মান্তিক পরিণতি চলচ্চিত্র অঙ্গনে তৈরি করেছে শোকের আবহ।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah