অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে কঠোর শর্তে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার জামিনে মুক্তি পেলেও পাঁচজন এখনো পুলিশের তদন্তের আওতায় রয়েছেন। কর্মকর্তাদের দাবি, বড় একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গিয়েছিলেন।
এই ষড়যন্ত্রের পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। তবে এ ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইরান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনই ব্রিটিশ নাগরিক। তাদের সবার বয়স ২০-এর কোঠায়।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান লরেন্স টেলর বলেন, ‘ওই পাঁচজনকে কঠিন শর্তে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে। আমরা একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি। তারা এখনো তদন্তের আওতায়।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজনদের জামিন দেওয়া হলেও তদন্ত থেমে নেই। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, এএফপি
Posted ৬:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah