মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরাইলে তরীর লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরাইলে তরীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়’ বিষয়ক লিফলেট বিতরণ করেছেন ‘তরী’ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখা। আজ ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া নিজ দপ্তরের সামনে আনুষ্ঠানিকভাবে এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুকের পরিচালক মোমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক ব্যাংক কর্মকর্তা মোতাহার হোসেন, লেখক গবেষক ও ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, তরী সরাইল শাখার আহ্বায়ক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সদস্য সচিব ও পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহগীর মৃধা, শফিকুল ইসলাম সেলু, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, সাংবাদিক জুলকার নাঈন, তরীর সদস্য মোছা. নাজমা বেগম, মো. জুনায়েদ আহমেদ, মো. শাহিন শাহ, সৈয়দ নাদির হোসেন, মো. আনিছুর রহমান, মো. আব্বাস উদ্দিন, মো. শাকিল আহমেদ, দীপক কুমার দেবনাথ, মজিদ বক্স ও মো. পারভেজ প্রমুখ।

ইউএনও উপজেলা চত্বরে আসা লোকজনের হাতে এই লিফলেট তুলে দেন। পরে তরীর সদস্যরা আহবায়কের নেতৃত্বে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু থেকে রক্ষা, রোগী চেনার লক্ষণ ও প্রতিরোধের উপায় বিষয়ে মতবিনিময় করেন। সবশেষে সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারী, অটোরিকশা যাত্রী, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষের হাতে লিফলেট তুলে দেন।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া