নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 175 বার পঠিত
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূইয়া।
সরাইল উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান আবু কাউসার ঠাকুর রুবেল এর সভাপতিত্বে ও সমবায় অফিসার মো, মাওদুদ আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো,আলমগীর। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, দূর্গাচরণ দাস,আবুল বাসার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৩:২১ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah