মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২০জন নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২০জন নিহত

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে অন্তত ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়। তারা ঘটনাস্থল থেকে যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে- পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উলটে পড়ে রয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন।

আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা বিনীত পাল বলেন, ‘১৫ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।’

এএনআই আলমোড়ার জেলা দুর্যোগ কন্ট্রোল রুমকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। তবে অন্য সংবাদমাধ্যমে আরও বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে।

মহকুমা শাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেতরে অনেকেই এখনো আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসনের কাছে দুর্ঘটনাটির খবর যায় সকাল ৯টা নাগাদ।

জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানান, ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন বাসটিতে। গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে বাসটি যাচ্ছিল। ২০০ মিটার গভীর খাদে সেটি পড়ে গিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানান, প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনয়ীয় সব পদক্ষেপের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রামনগরের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যের। জেলা প্রশাসনকে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া