মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত

কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ১শত জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ৬ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করেন।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকা হাবিবা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচী আওতায় ১ হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বারি সরিষা-১৪ জাতের উন্নতমানের ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

তিনি আরো জানান, বারি সরিষা-১৪ একটি উন্নতমানের সরিষা বীজ, এর গুঁটি ৪ প্রকোষ্ট বিশিষ্ট, বীজে তেলের পরিমান ৩৩-৪৪%। ৭৫ থেকে ৮০ দিনে সরিষা কর্তন করে ঘরে তোলা সম্ভব। ৩ মৌসুমে ধান ফসলের মাঝে সরিষা একটি লাভজনক বাড়তি ফসল, যা দিন-দিন কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৮০ হেক্টর জমিতে সরিষার ফলন হয়।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া