বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে হবে

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   257 বার পঠিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে হবে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চিতির অবস্থা খুব একটা ভালো নয়। আমদানি কার্যক্রম চালিয়ে যাওয়াই কঠিন হয়ে উঠছে। এর ওপর বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে ৩৩ কোটি ৬৩ লাখ ডলারের বেশি, যার মধ্যে শুধু আসল পরিশোধই বেড়েছে ২৬ কোটি ডলার। এ ছাড়া চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিও অনেক কমেছে।

গত দেড় দশকে এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর উপযোগিতা ছিল অনেক কম। এসব প্রকল্প চালু হলেও সেগুলো থেকে সরকারের আশানুরূপ আয় হচ্ছে না।
এগুলো থেকে যে আয় হচ্ছে, ঋণ পরিশোধের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। তদুপরি, বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রায়। তাই ঋণ পরিশোধের জন্য আরো বেশি বৈদেশিক ঋণ নেওয়ার প্রয়োজন হচ্ছে। এতে ঋণের পরিমাণ কেবল বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিও কমছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ১২০ কোটি ২০ লাখ ডলার। অথচ এই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে ১৪৩ কোটি ৭৯ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করতে হয়েছিল ১১০ কোটি ডলার।
আমাদের যে আমদানি ব্যয় আছে, তা কমানোর খুব বেশি সুযোগ নেই। জ্বালানি তেল, কিছু জরুরি খাদ্যপণ্য, সার, কীটনাশকসহ জরুরি কৃষিসামগ্রী, শিল্পের কাঁচামাল এবং এমনই আরো কিছু জরুরি পণ্য।
এই আমদানি অব্যাহত না থাকলে বাজারে তার বিরূপ প্রভাব পড়বে। রপ্তানিও ব্যাহত হবে। অন্যদিকে চাইলেই আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারছি না। রপ্তানিতে আমাদের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবেলা করতে হচ্ছে। বরং আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে নানা ধরনের সংকট দেখা যাচ্ছে। রপ্তানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। এখন একটিই ক্ষেত্র কিছুটা আশা জাগাচ্ছে, তা হলো প্রবাস আয়। সামান্য পরিমাণে হলেও প্রবাস আয় বাড়ছে।

বৈদেশিক ঋণ যেহেতু বৈদেশিক মুদ্রা দিয়েই পরিশোধ করতে হবে, তাই আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বাড়াতে হবে। কারণ সুদে-আসলে ক্রমান্বয়ে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বাড়তেই থাকবে। পণ্য ও সেবা রপ্তানি বাড়াতে হবে। প্রবাস আয় বাড়াতে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দিতে হবে। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ প্রেরণ করেন, তা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্যের আমদানি কমাতে হবে। পাশাপাশি যেসব ঋণ নেওয়া হবে, তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। (সংগৃহীত)

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা
(674 বার পঠিত)
স্বাগত ২০২৬
(562 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া