আরিফুর রহমান আরিফ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 327 বার পঠিত
আজ ২০২৬ সালের প্রথম দিন। অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণার বার্তা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে; তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে। কেমন কেটেছে আমাদের বিদায়ি বছরটি? ২০২৫ সাল ছিল দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর। জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জ ও উত্থান-পতনের সাক্ষী হয়ে থাকবে বছরটি। গত বছর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানে স্বস্তির নিশ্বাস ফেলেছে দেশবাসী। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, এর সদ্ব্যবহার করতে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
বিদায়ি বছরে অনেক বিশিষ্টজনকে হারিয়েছি আমরা। সম্প্রতি হারিয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়াকে। এছাড়া আমরা হারিয়েছি আরো অনেক বিশিষ্টজনকে। তাদের সবার প্রতি রইল আমাদের অশেষ শ্রদ্ধা। আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব বিশিষ্টজন মারা গেছেন।
বিদায়ি বছরে দেশে অনেক দুর্যোগ-দুর্ঘটনা ঘটেছে।
নতুন বছরে আমরা আশা করব, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের সব সংকট কেটে যাবে। মূল্যস্ফীতির জাঁতাকল থেকে রক্ষা পাবে দেশবাসী। মানুষের জীবনে ফিরে আসবে স্বস্তি। আমরা বিশ্বাস করি, মানুষের কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তির কাছে অচিরেই হার মানবে সব ধরনের প্রতিকূলতা। জনগণ, সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিরা নতুন বছরটিকে শান্তি-সমৃদ্ধময় ও তাৎপর্যপূর্ণ করে তুলবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah