বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   132 বার পঠিত

নবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর শুক্রবার সকালে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩০০ অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাঈদ ফাউন্ডেশনের কর্ণধার মো. সায়েদুল হক সাঈদ। তিনি নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আয়োজকরা জানান, নবীনগরের প্রতিটি ইউনিয়নে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন। জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান চৌধুরী, বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, ইব্রাহিমপুর মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া