নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যাগুলি জেলা প্রশাসকের কাছে উত্থাপন করেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম বলেন, অচিরেই নবীনগর থেকে রাধিকা হয়ে ব্রাহ্মণবাড়িয়া বাস সার্ভিস চালু করা হবে সহ স্বল্প সময়ের মধ্যে অন্যান্য সমস্যাগুলি ও সমাধান করার জন্য আশ্বাস প্রদান করেন।
Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah