বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

নবীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলাম মহিউদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলীর ছেলে। তবে প্রাথমিক সুরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় নবীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গোলাম মহিউদ্দিন মানসিক রোগী ছিল। কয়েক বছর আগে তাকে মানসিক রোগীর চিকিৎসা করানো হয়েছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের এক পুকুর থেকে গোলাম মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া