বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

নবীনগরে ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগর উপজেলায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িশ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম সাগর মিয়া (২৩)। তার বাবার নাম ফজলু মিয়া ।নিহতের ফুফাতো ভাই বাহার উদ্দিন রুবেল জানান, সোমবার রাতে গনিশাই ওরশে ঘুরতে গিয়েছিলেন সাগর মিয়া। পরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে মসজিদের পাশে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে।

নবীনগর থানার এসআই রামকানাই বলেন, ‘সাগর মিয়ার লাশ কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। তার গলায় শীতে ব্যবহৃত (মাফলার) দিয়ে ফাঁস লাগানো অবস্থায়ই ছিল এবং তার পা মাটিতে লেগেছিল তবে মানুষ ফাঁসিতে মারা গেলে বডি লম্বা হয়ে মাটিতে লাগতে পারে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারলাম সাগর মিয়া অত্যন্ত ভালো ছেলে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া