বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে গ্রেফতার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে গ্রেফতার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

ফেইসবুকে ছেলের জন্মদিন শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টা পরই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (৪২)কে ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবীনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মরহুম মোতালেব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে নবীনগর সদরের লঞ্চঘাট এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেইসবুকে লিখেছেন আজ আমার ছেলের শুভ জন্মদিন, আরাবীর জন্য সকলের কাছে দোয়া চাই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে দুপুরে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা রিপনের বিরুদ্ধে বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া