বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীর সঙ্গে ভোটকেন্দ্রে মধ্যাহ্নভোজ, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   433 বার পঠিত

প্রার্থীর সঙ্গে ভোটকেন্দ্রে মধ্যাহ্নভোজ, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামের এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আজ ৫ জুন বুধবার দুপুরে উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ এ কে এম রমজান আলীকে।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দুপুরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন ওই প্রিজাইডিং অফিসার চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটুর সঙ্গে ভোটকক্ষে বসে ভাত খাচ্ছেন। একজন প্রিজাইডিং অফিসার কোনো প্রার্থীর সঙ্গে বসে ভাত খেতে পারেন না। তাই ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে সেখানে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া