শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাখিল পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদ আহমেদ,নবীনগর :   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত

দাখিল পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ এপ্রিল সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহমুদুল হাসান (উপজেলা নির্বাহী কর্মকর্তা) এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হাজী মোঃ বিল্লাল হোসেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মলাই মিয়া ও মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষক আখি বেগম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও সৎ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার সুপার আব্দুল মতিন উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া