নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ঐতিহাসিক আজিমপুর ছোট দায়রা শরীফের ৫ম গদ্দিনিশীন হযরত শাহ্ সুফি সৈয়দ আজমত উল্লাহ (রহ.) এর ৮৪ তম ওফাত বার্ষিকী ও ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে এতে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন, আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দিনিশীন পীর ও মাদ্রাসার গভর্ণিং বডির সহ-সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ। সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাবেক গভর্নিং বডির সদস্য কাজী মজিবুর রহমান, সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, সিনিয়র শিক্ষক আফরোজা বেগম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিলসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। মিলাদ পাঠ করেন, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও দোয়া পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ মোকাররম হোসেন।
Posted ৩:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah